Saturday, April 4, 2026

ফের ধাক্কা,ময়নায় সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি! জয়ী তৃণমূল

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের সেই ময়নার একটি সমবায় ভোটে একটি আসনেও প্রার্থী দিতে পারল না প্রধান বিরোধী দল বিজেপি! এই ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল, এরাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বলে কিছু নেই। প্রার্থী দিতে পারেনি বামেরাও। এমনকী ,যতই ব্রিগেডের লোক দেখে বুকে বল পাক বামেরা, কার্যক্ষেত্রে কিন্তু তাদের অবস্থাও যে তথৈবচ, তা ফের প্রমাণ হয়ে গেল, কটাক্ষ শাসক দলের। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, একটি সমবায় ভোটেই যদি এই পরিস্থিতি হয়, তবে লোকসভায় সব আসনে আদৌ প্রার্থী দিতে পারবে বিজেপি এবং বামেরা।

ফলে সমবায়ের সব ৪২টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন শাসকদল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। পূর্ব-দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এ হেন ‘এ’ ক্যাটেগরির ভোটে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছিল শনিবার। রবিবার ছিল শেষ দিন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনও বাম এবং বিজেপি সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দেননি। ২০১৮ সালেও এই সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল।যদিও ময়না বিধানসভা কেন্দ্রটি গত ভোটে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...