Tuesday, March 31, 2026

শালবনির জঙ্গলে গাড়ি-বাসের মুখোমুখি সংঘর্ষ, গাড়িতে ভয়াবহ আগুন, মৃত ২

Date:

Share post:

জ্বলন্ত গাড়ির মধ্যে আটকে মর্মান্তিক মৃত্যু দুজনের। বেপরোয়া গতিতে আসা বাসের সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় একটি ছোট গাড়ি। শালবনির বুড়িশালের জঙ্গলে সংঘর্ষের পরেই দাউদাউ করে জ্বলে যায় ছোট গাড়িটি। ঘটনায় গাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুজনের।

সোমবার বিকাল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত বাগমারি এলাকায় পিড়াকাটাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ছোট গাড়ির। বাসের ধাক্কায় অনেক দূরে ঘসে চলে যায় গাড়িটি। আর তারপরই গাড়িটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িতে এত দ্রুত আগুন লেগে যায় যে কতজন গাড়িতে ছিল বোঝা যায়নি। তবে চালক সহ দুজন থাকা দাবি পুলিশের। এত দ্রুত গোটা গাড়িটি জ্বলতে থাকে যে স্থানীয়রা কাউকে গাড়ি থেকে বের করার বা গাড়ির যাত্রীরা নিজেরাও বেরিয়ে আসার সুযোগ পাননি। জীবন্ত দগ্ধ দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...