Saturday, April 4, 2026

ভাঙড় ডিভিশনের ৪ থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভাঙড় ডিভিশনের ৪ থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ৪টি থানা কলকাতা পুলিশের অধীনে। এর মধ্যে ভাঙড়ের পোলেরহাট ও চন্দনেশ্বর থানা দুটি নতুন। সোমবার ধনধান্য স্টেডিয়ামে ‘স্টুডেন্ট উইক ডে’র অনুষ্ঠান যোগ দিয়ে ভার্চুয়াল মাধ্যমে ভাঙড় ডিভিশনের ৪ থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হচ্ছে ভাঙড় ডিভিশন। খেয়াদা ১, খেয়াদা ২-কে ভাঙড় ডিভিশনের মধ্যে নিয়ে নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই জায়গা দেখার কেউ থাকছে না বলে অনেকে অনেক রকম কাজ করছে। একইসঙ্গে কলকাতা পুলিশের তরফে নোটিফিকেশন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকছেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকছেন একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার নামকরা থানা কিংবা গোয়েন্দা দফতর থেকে বেশ কয়েকজন দাপুটে অফিসার বদলি হয়ে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন। তারুণ্যের ওপর গুরুত্ব দিয়ে কলকাতার ৮ জন সফল পুলিশ অফিসারকে ভাঙড় ডিভিশনের ৪টি থানার ওসি ও অতিরিক্ত করা হয়েছে। ৪টি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডও এদিন থেকেই কাজ শুরু করে দিচ্ছে।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনা সামনে আসে। মৃত্যু হয় বহু মানুষের। সেই পরিস্থিতিতে ভাঙড়ের আইন-শৃঙ্খলার পরিস্থিতি কথা মাথায় রেখেই গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশে অধীনে নিয়ে আসা সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-কূটনৈতিক চাপানোতরের মাঝেই মালদ্বীপ রাষ্ট্রদূতকে তলব দিল্লির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...