Saturday, March 14, 2026

‘কড়া পদক্ষেপ’, সন্দেশখালির ‘অভিযুক্তদের’ নিয়ে স্পষ্ট অবস্থান ডিজিপির

Date:

Share post:

সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (central agency) ওপর হামলার ঘটনায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কোনও রকম রেয়াত নয়, স্পষ্ট জানালেন রাজ্য পুলিশের ডিজি (DGP) রাজীব কুমার। এই বিষয়ে আইন ভঙ্গকারী ও আইন নিজেদের হাতে তুলে নেওয়া – দুপক্ষের বিরুদ্ধেই কড়া বার্তা দেন তিনি।

শুক্রবার সকালে সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে যান কেন্দ্রীয় সংস্থা ইডি-র আধিকারিকরা। বাড়িতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ইডি-র (ED) আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে এলাকা ছাড়তে গিয়ে আহত হন একাধিক ইডির আধিকারিক। অধিকারিকদের গাড়িতে ভাঙচুর ও ল্যাপটপ মোবাইল চুরির অভিযোগও ওঠে। এই ঘটনার পরে রাজভবনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।

সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী দলের ওপর হামলার ঘটনার নিন্দা করা হয়েছে রাজ্য সরকারের তরফেও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। পাশাপাশি এই ঘটনা কখনই সমর্থনযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে নবান্নের তরফে আগেই জানানো হয়েছিল ইডি-র শুক্রবারের অভিযানের কথা জানানোই হয়নি রাজ্য পুলিশকে। গণ্ডগোলের খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

সোমবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন ডিজিপি রাজীব কুমার। সেখানেই সন্দেশখালির ঘটনায় অভিযুক্তদের বিষয়ে পদক্ষেপ বিষয়ে কড়া পদক্ষেপের কথা বলেন তিনি। যারা আইন ভেঙেছে এবং যারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে, সবার জন্যই কড়া পদক্ষেপের (strict action) কথা বলেন তিনি।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...