Wednesday, June 24, 2026

এএফসি এশিয়ান কাপে নিজেদের লক্ষ্য নিয়ে অকপট গুরপ্রীত

Date:

Share post:

সামনে এএফসি এশিয়ান কাপ। প্রথম ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। তার আগে ভারতীয় ফুটবল দল কে নিয়ে নানা কথা বললেন দলের গোল রক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এএফসি এশিয়ান কাপে নিজেদর পরিকল্পনার কথা জানালেন তিনি।

এখনো পর্যন্ত গুরপ্রিত ৬৬ টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। তার মধ্যে ১০ বার অধিনায়কত্ব করেছেন তিনি। এই নিয়ে গুরপ্রীত বলেন, “ তিনবার এএফসি কাপে দেশকে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সম্মানের। যখন সেই সময় গুলোর কথা ভাবি, যখন দলে সুযোগ পেতাম না, যে সময় ভারত খেলছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, বাহরিনের মত দেশের সাথে। দলে না থাকার খারাপ লাগাটাই হয়তো আজ আমাকে এগোতে সাহায্য করেছে। এশিয়ান কাপের পরিবেশটা যেন প্রায় বিশ্বকাপ খেলার মত।”

গুরপ্রীত মনে করেন, বাইচুং ভুটিয়া, রেনেডি সিংদের মত কিংবদন্তিরা পরবর্তী প্রজন্মের জন্য উচ্চমানের কাপ টুর্নামেন্টে এগোনোর রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। সেই পথেই হাঁটছেন শুভাশিস বোস, প্রীতম কোটাল, অনিরুদ্ধ থাপারা। ২০১১ র মতোই ভারত আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ২০২৩ কাতার এশিয়ান কাপে। বি গ্রুপে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার। এই ব্যাপারেও গুরপ্রিত বলেন, “ একাধারে অস্ট্রেলিয়া যারা বিশ্বকাপ খেলে আসা দল, অন্যদিকে উজবেকিস্তান এবং সিরিয়া বর্তমানে খুব ভালো খেলছে। তবে আমাদের নিজেদেরকে খাটো করে দেখা উচিত নয়। আমরা খেলে এই যোগ্যতা অর্জন করেছি এটাও আমাদের ভেবে এগানো উচিত।”

আরও পড়ুন-স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে হার্দিক

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...