Saturday, April 4, 2026

আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে নিজের বক্তব্য পেশের পাশাপাশি ক্ষমা চান রাজীব সিনহা।

পঞ্চায়েত নির্বাচনে (panchayat election) রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার করেনি, অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। অক্টোবরে সেই মামলায় আদালত অবমাননার (contempt-of-court) রুল জারি করে ডিভিশন বেঞ্চ এবং শরীরে নির্বাচন কমিশনারকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২৪ নভেম্বর সেই মামলার শুনানিতে শরীরের হাইকোর্টে হাজির হন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেদিন নির্বাচন কমিশনারকে (Election Commissioner) রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় ১৫ দিনের মধ্যে।

সোমবার ছিল সেই মামলার শুনানি। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে কমিশনারের হলফনামা পেশ করা হলে তাতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। যদিও হাইকোর্ট হলফনামা খতিয়ে দেখার কথা জানায়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৩ ফেব্রুয়ারি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...