Tuesday, March 31, 2026

কলকাতা সবচেয়ে নিরাপদ শহর: আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের মোক্ষম জবাব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম করছে বিরোধীরা। সোমবার, ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের দেওয়া নথি অনুযায়ী, কলকাতাই যে দেশের মধ্যে নিরাপদতম শহর তার উল্লেখ করে মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী।

এদিন রাজ্যের উন্নয়ন ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এরপরই তোপ দেগে তিনি বলেন, ”আমাকে কেউ গালাগালি করতেই পারেন। তাতে আপত্তি নেই। কিন্তু বাংলার বদনাম করলে আমার খুব গায়ে লাগে। বাংলাকে বদনাম করবেন না। অনেকে বলছেন, বাংলায় নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই। তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি হল?‌ কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই বলা হচ্ছে, কলকাতা সবচেয়ে নিরাপদ শহর?”‌

রাজ্য প্রশাসনকে না জানিয়েই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির অফিসাররা। এই প্রসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলকে নিশানা করেন বিরোধীরা। সরসরি তার উত্তর না দিয়ে এদিন কেন্দ্রের দেওয়া সেরার শিরোপার প্রসঙ্গ তুলে পাল্টা জবাব দেন মমতা (Mamata Banerjee)।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...