Tuesday, March 31, 2026

উস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকবিহ্বল অভিষেক, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ

Date:

Share post:

১৯৬৮ সালে বাদায়ুঁ থেকে যে সঙ্গীত সফর শুরু হয়েছিল ২০২৪-এর ৯ জানুয়ারি সেই সুরেলা সফর থামল কলকাতায়। প্রয়াত হিন্দুস্থানি সঙ্গীতের বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ণ)।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“সঙ্গীতগুরু উস্তাদ রাশিদ খানের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অপরিসীম অবদান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে চিরস্মরণীয় ছাপ রেখে গিয়েছে।
তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন সময়ে পাশে আছি।“

এক্স হ্যান্ডেলের পাশাপাশি ফেসবুকেও রাশিদ খানের ছবির কোলাজ পোস্ট করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, এই খবরে তিনি শোকবিহ্বল। রাশিদ খানের অকাল প্রয়াণ ভারতীয় তথা বিশ্বের সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।


Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...