Tuesday, June 23, 2026

গুজরাটে বিনিয়োগ নিয়ে শিল্পপতি প্রসূনের সঙ্গে সাক্ষাতে আশাবাদী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র

Date:

Share post:

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সাউথ এশিয়া বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান তথা শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সাক্ষাতে খুশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গুজরাট সরকারের স্মার্ট শিল্প বন্দর এবং সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নের ইচ্ছাপ্রকাশ করেছেন প্রসূন। সিঙ্গাপুরের কোম্পানিগুলিকে গুজরাটের উপকূল বরাবর বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভূপেন্দ্র।

এরই পাশাপাশি, ফিনটেক কোম্পানি এবং টেক স্টার্টআপের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। গুজরাট শিল্প নীতির সুবিধার রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সেমিকন্ডাক্টরের মাধ্যমে উৎপাদন করে এমন কোম্পানিগুলির জন্য গুজরাট যে অনুকূল, সে কথাও তার কাঠে তুলে ধরা হয়।

প্রসূন মুখোপাধ‌্যায় বাংলার বাইরে একাধিক রাজ্যে লগ্নি করেছেন।ভূপেন্দ্র আশাপ্রকাশ করেছেন,এই বাঙালি শিল্পপতি গুজরাটেও বিপুল বিনিয়োগ করবেন। এর ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, মাস কয়েক আগে উত্তরপ্রদেশে বিনিয়োগের জন্য যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত করেছিলেন এই বাঙালি শিল্পপতি। উত্তরপ্রদেশে ঢালাও বিনিয়োগের ঘোষণাও করেন শিল্পপতি প্রসূন।সেই তালিকায় ছিল লজিস্টিক্স পার্ক থেকে আইটি-সিটি।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...