Friday, June 26, 2026

ভাবতে পারছি না ‘ভাই’ নেই: উস্তাদ রাশিদ খানের প্রয়াণে গভীর শোকাহত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

খুবই দুঃখের দিন। রাশিদ নেই ভাবতে পারছি না। আমার গায়ে কাঁটা দিচ্ছে। জয়নগরের সভা সেরে নবান্নে ফিরে খবর পেয়েই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই উস্তাদ রাশিদ খানের (Rashid Khan) মৃত্যুর খবর পান। গভীর শোকাহত মুখ্যমন্ত্রী। বলেন, রাশিদ আলি খান আমার ভাই ছিল।

মাত্র ৫৫ বছর বয়সেই মৃত্যু হল রাশিদ খানের। মুখ্যমন্ত্রীর কথায়, “এটা সুখের সময় নয়, দুঃখের সময়। আমার ভাই ছিল। দীর্ঘদিন চিকিৎসা চলেছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। খবরটা শুনে আমরা সবাই শোকাহত”। মমতা (Mamata Banerjee) জানান, জয়নগর থেকে নবান্ন ফেরার পরেই খবর পান। “নবান্নতে ফেরার পরেই খবর আসে। তখনও শেষ ইনফো ছিল না।“

বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী রাশিদ খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, রাশিদ খান বিশ্ববিখ্য়াত নাম। সঙ্গীতসম্রাট। বাংলাকে ভালবেসে বাংলায় থেকে গিয়েছেন। মমতাকে বলতেন, “তুমি আমার মা আছো”। উস্তাদের অসুস্থতার সময় সবরকম সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। রাশিদ খানের চলে যাওয়া বিরাট ক্ষতি বলে জানান মুখ্যমন্ত্রী। পরিবাবের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বলেন, ”আমি ওদের অভিভাবক হয়ে থাকব”।

রাশিদকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, সন্ধে ৬টা পর্যন্ত হাসপাতালে থাকবে সঙ্গীতশিল্পীর দেহ। ৬টার পরে দেহ নিয়ে ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তারক চক্রবর্তী, ডিসি ও সিপি পিস ওয়ার্ল্ডে যাবেন। বুধবার সকাল ৯টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে বেরোবে। সকাল সাড়ে ৯ থেকে দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে গুণমুগ্ধরা শ্রদ্ধা জানাবেন। এরপরে বেলা ১টায় রবীন্দ্র সদনেই গান স্যালুটে শেষশ্রদ্ধা জানানো হবে। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। ধর্মীয় আচার পালনের পরে টালিগঞ্জ কবরস্থানে সমাধিস্থ করা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...