Saturday, April 4, 2026

ইডির চার্জশিটে লালুর মেয়ে-বউয়ের নাম, লোকসভার আগে সক্রিয় এজেন্সি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের বিরোধীদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠল এজেন্সি। রেলের জমির বিনিময়ে চাকরির মামলায় মঙ্গলবার প্রথম চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে নাম উঠল লালুপ্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের কন্যা মিসা ভারতীর।এছাড়াও নাম রয়েছে যাদব পরিবারের ঘনিষ্ঠ অমিত কাত্যালের।

জমির বিনিময়ে চাকরির মামলায় গত বছর নভেম্বরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করেছিল অমিত কাত্যালকে। তাঁকে জেরা করার পরই লালুকে নোটিশ পাঠানো হয়েছিল বলে ইডি দাবি করে। অন্যদিকে, চলতি বছর ৫ জানুয়ারি ইডির দপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল তেজস্বীকে যাদবকে। এর আগেও অবশ্য আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে এদিনের চার্জশিটে যাদব পরিবারের নামের পাশাপাশি নাম রয়েছে হিমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী এবং দুটি প্রতিষ্ঠানের। আগামী ১৬ জানুয়ারি শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে আদালত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...