Thursday, May 28, 2026

কীভাবে বন্ধুদের কাছ থেকে প্রতারিত হলেন ধোনি? প্রকাশ্যে কারণ

Date:

Share post:

কয়েক দিন আগেই তাঁর এক সময়ের বাণিজ্যিক সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি । ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।কেন মামলা দায়ের করেছেন ধোনি, তা এবার আসলো প্রকাশ্যে। ধোনির মামলা করার পিছনে মূল কারণ অবশ্যই ধোনির নাম খারাপ হচ্ছিল। এছাড়াও জানা যাচ্ছে, ধোনির নাম ব্যবহার করে এমন কিছু ক্রিকেট অ্যাকাডেমি চালানো হচ্ছিল যার সঙ্গে ধোনির কোনও যোগ নেই। আর সেই কারণেই মামলা করেন ধোনি।

কয়েক দিন আগে মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার তাঁরা। ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট অ্যাকাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। ধোনি ২০১৭ সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন। সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেন ধোনি। এছাড়াও চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ।

এই নিয়ে রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ধোনির এক বন্ধু এই নিয়ে বলেন, “ধোনির সম্মানহানি হচ্ছে। মিহির দিবাকার বলছেন সব অভিযোগ সত্যি নয়। কিন্তু ও আদালতে আসছে না।” ধোনি অবশ্য প্রথমেই আদালতের দ্বারস্থ হননি। প্রথমে অর্ক স্পোর্টসের দিবাকর এবং সৌম্যর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ২০২১ সালের ১৫ আগস্ট, ধোনি অর্ক স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন চিঠি দিয়ে। তাতেও কাজ না হওয়ায় বেশ কয়েক বার আইনি চিঠিও দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন মাহি।

আরও পড়ুন- ফের বি.তর্কে প্রবীণ কুমার, বললেন, সব ভারতীয় ক্রিকেটারই ম.দ্যপান করেন

 

Related articles

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...