Saturday, April 4, 2026

জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ মোদি সরকার

Date:

Share post:

চলতি অর্থবর্ষে জাতীয় সড়ক নির্মাণে বরাত দেওয়ায় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে চলেছে মোদি সরকার। হাতে আর মাত্র তিন মাস। কেন্দ্রের তরফে চলতি অর্থবর্ষে ১৪ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের বরাত দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। যদিও সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব নয় বলে দাবি সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের। ভারতমালা প্রকল্পের সময়সীমাও বাড়িয়ে ২০২৭-২৮ পর্যন্ত করা হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতমালা প্রকল্পের আওতায় ২৭,৩৮৪ কিলোমিটার জাতীয় সড়কের বরাত দেওয়া হয়েছে। তারমধ্যে ১৫,০৪৫ কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে। তবে এখনও ৮,০০০ কিলোমিটার সড়কের বরাত দেওয়া বাকি রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

সড়ক পরিবহন মন্ত্রকের আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬,২১৭ কিলোমিটার অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র ৪৫ শতাংশ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। সড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত সময়ে রাস্তা নির্মাণের জন্য বারত দেওয়া হয়েছিল ৫,৩৮২ কিলোমিটার। সেখানে এই বছরে নভেম্বর পর্যন্ত সময়ে বরাত দেওয়া হয়েছে মাত্র ২,৮১৫ কিলোমিটার। অর্থাৎ বরাত দেওয়ার পরিমাণও কমেছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...