Saturday, June 27, 2026

গবেষণার জন্য যোগীরাজ্যকে বাছলেন অভিজিৎ বিনায়ক! বিশদ জানাতে নারাজ নোবেলজয়ী অর্থনীতিবিদ

Date:

Share post:

বৃহত্তর কাজের জন্য বাংলা নয়, যোগীরাজ্যকে বাছলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। কৃত্রিম বুদ্ধিমত্তা (IA) ব্যবহার করে স্বাস্থ্য পরিষেবাকে কী ভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে বাস্তবের মাটিতে গবেষণার জন্যই বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশকে (Uttarpradesh) বেছেছেন বাংলার ভূমিপুত্র অভিজিৎ বিনায়ক।

সূত্রের খবর, আগেই প্রস্তাব দিয়ে যোগী সরকারকে চিঠি পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেই প্রস্তাব গৃহীত হয়েছে। মঙ্গলবার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে দেখা করেন অভিজিৎ। সঙ্গে ছিলেন এরাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ৫ নম্বর, কালীদাস মার্গে সকাল ১০টায় পৌঁছন অভিজিৎ বিনায়ক (Abhijit Vinayak Banerjee)। প্রায় এক ঘণ্টা যোগীর সঙ্গে কথা হয় তাঁর। তাঁর গবেষণার বিষয় এবং কেন উত্তরপ্রদেশকেই তিনি বাছলেন সেই বিষয় জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ। সবটা জানার পরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এই সাক্ষাতের কথা স্বীকার করে অভিজিৎ বিনায়ক জানান, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি সেই কাজে ব্যস্ত রয়েছেন। তবে গবেষণা নিয়ে এখনই বিশদে কিছু জানাতে চাননি তিনি।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...