Saturday, April 4, 2026

আদালতের বাইরে উদ্দেশ্যপূর্ণ বক্তব্য! সুপ্রিম কোর্টে ২ বিচারপতির ‘মুখে লাগাম’ পরানোর আর্জি অভিষেকের

Date:

Share post:

আদালতের বাইরে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্য! এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এবং বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিষেক।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি, শীর্ষ আদালতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদের আর্জি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হোক। যে বেঞ্চ নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা শুনবে। বিশেষ করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি আছে সেগুলি সরিয়া নেওয়া হোক বিশেষ বেঞ্চে।

অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, আদালতের বাইরে বারবার তিনি একপক্ষের বয়ান তুলে ধরছেন। বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কথা বলছেন। অভিষেকের(Abhishek Banerjee) আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এমনকী, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট-এই আর্জিও জানানো হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা।


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...