Tuesday, April 7, 2026

গঙ্গাসাগর ঘুরে ব্যবস্থাপনায় ‘খুশি’ রাজ্যপাল

Date:

Share post:

সস্ত্রীক গঙ্গাসাগর মেলা ঘুরে ‘খুশি’ রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি বাংলাকে ভারতের ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেন তিনি। এই বাংলাই মানুষকে মেলায়, গঙ্গাসাগরে গিয়ে বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। বুধবার রাজ্য সরকারের হেলিকপ্টারে গঙ্গাসাগর যান রাজ্যপাল।

মঙ্গলবারই রাজ্যপালের গঙ্গাসাগর (Gangasagar Mela) যাত্রার হেলিকপ্টারের জন্য অনুমতি দেয় নবান্ন। বুধবার সকালে গঙ্গাসাগরে গিয়ে সস্ত্রীক পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যপাল। এছাড়াও গঙ্গাসাগরের মন্দির চত্বর সংলগ্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সেখানেই রাজ্যপালের বার্তা তিনি একসঙ্গে এই আয়োজন সর্বাপেক্ষা ভালোভাবে করার জন্য একসঙ্গে এসেছেন। যদিও গোটা মেলার আয়োজন রাজ্য একাই করেছে। মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কোনও সাহায্যের জন্য তখন রাজ্যপালও এগিয়ে আসেননি।

বুধবার যদিও তিনি বলেন গঙ্গা যেমন ভারতের ঐক্যের প্রতীক, তেমনই বাংলাও ভারতের ঐক্যের প্রতীক। গঙ্গা থেকে প্রবাহিত সব নদী যেমন গঙ্গাসাগরে এসে মেশে, তেমনই বহু জাতি ও সংস্কৃতিতে বিভক্ত ভারতকে একসূত্রে গাঁথে বাঙালিয়ানা।

অন্যদিকে রাজ্য সরকারের সব উদ্যোগ নিয়ে বরাবর সমালোচনা করে আসা বিজেপির রাজ্যনেতারাও গঙ্গাসাগরের মধ্যে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলায় পিছিয়ে নেই। বুধবার রাজ্য সরকারের আয়োজন করা গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবুঘাটে পুণ্যার্থীদের কম্বল বিলি করেন।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...