Saturday, June 6, 2026

পাক জেলে বন্দি জঙ্গি হাফিজ, দাবি রাষ্ট্রসংঘের

Date:

Share post:

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ বন্দি রয়েছে পাকিস্তানের জেলে। সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি ৭ টি মামলায় তাঁকে ৭৮ বছরের সাজা সুনিয়েছে পাক আদালত। এমনটাই জানালো রাষ্ট্রসংঘ। শুধু তাই নয় রাষ্ট্রসংঘের বয়ানে আরও জানানো হয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের জেলে বন্দি এই জঙ্গি।

মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। এদিকে ২০০৮ সালের ডিসেম্বর মাসে এই জঙ্গিকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘ। এতকিছুর পরও শোনা যাচ্ছিল পাকিস্তানের মাটিতে আইএসআই-এর দেখভালে বহাল তবিয়তে রয়েছে এই জঙ্গি। এমনকি রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে সে। এই অবস্থার মাঝেই এবার রাষ্ট্রসংঘের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাক জেলে বন্দি রয়েছে হাফিজ সইদ।

অন্যদিকে, গত ডিসেম্বরেই হাফিজ সইদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ভারত। এই বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, “পাকিস্তান ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সইদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু এটাও মনে রাখা দরকার ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।”

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...