Saturday, June 27, 2026

৩৬ কলেজ অধ্যক্ষদের নিয়ে NAAC স্বীকৃতির প্রস্তুতি কর্মশালা

Date:

Share post:

রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত কলেজগুলির ন্যাশানাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের (NAAC) স্বীকৃতির পাওয়ার জন্য রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই সচেষ্ট। সেই স্বীকৃতি পাওয়ার প্রশিক্ষণে আয়োজন করা হয় কর্মশালাও। মঙ্গলবার এরকমই একটি প্রস্তুতি কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইসি ও বিশ্ববিদ্যালয় মেন্টর অধ্যাপক দেবাশিষ বিশ্বাস, নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ এবং রাজ্য স্তরের মেন্টর ড: জয়দীপ সারঙ্গী, স্কটিশচার্চ কলেজের অধ্যাপক এবং জেলা স্তরের মেন্টর ডক্টর সম্রাট ভট্টাচার্য,  উইমেন্স কলেজ ক্যালকাটার অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরী এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি শ্রী জয়দীপ মুখোপাধ্যায় এবং জেডিপিআই শ্রী আশিষ ঘোষ।

মঙ্গলবারের কর্মশালা অনুষ্ঠিত হয় ৩৬টি কলেজকে নিয়ে। উপস্থিত ছিলেন কলেজগুলির অধ্যক্ষরা। এই প্রশিক্ষণের সাহায্যেই এই শিক্ষাবর্ষে সরকারি ও সরকার পোষিত কলেজগুলি NAAC স্বীকৃতি পেতে আশাবাদী।

কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেহালা কলেজের অধ্যক্ষ এবং ন্যাক পিয়ার টীম সদস্য (NAAC PEER TEAM MEMBER) ড: শর্মিলা মিত্র। এই সেশন এ উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামলেন্দু  চট্টোপাধ্যায়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...