Saturday, April 4, 2026

মধ্য ও দক্ষিণ গাজায় রাতভর ইজরায়েলের হামলা, মৃত ৭০

Date:

Share post:

গাজায় রাতভর ইজরায়েলের হামলায় মৃত্যু হল অন্তত ৭০ জনের। এই হামলায় ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইজরায়েল সেনাসূত্রে জানা গিয়েছে, বুধবার অবধি মধ্য ও দক্ষিণ গাজার অন্তত ১৫০ জায়গায় বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ১২ জন জঙ্গি মারা গিয়েছে বলে দাবি করেছে ইজরায়েল সেনা। যদিও গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য দফতরের দাবি, এই হামলায় ৭০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

তবে গত ৩ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধ যে এখনই থামছে না, এমনটাই বার্তা দিয়েছে ইজরায়েল। নেতানিয়াহুর দেশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যতদিন না গাজা থেকে পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে হামাস। এবং তাদের হাতে বন্দি থাকা ১২৯ পণবন্দি মুক্তি পাচ্ছে ততদিন পর্যন্ত চলবে এই আক্রমণ। এদিকে গাজার মাটিতে হামলা চালাতে গিয়ে ইজরায়েলের ৯ সেনার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১৮৭ জনে দাঁড়িয়েছে।

অক্টোবর মাসে হামাসের হামলায় ইজরায়েলে ১২০০ মানুষের মৃত্যু হয় ও পণবন্দি হন ২৪০ জন। এরপর পাল্টা ৩ মাস ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধে গাজায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩০০ জনের। বুধবার এই তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য দফতর। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...