Saturday, April 4, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ৫ কোটি বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্যের অবস্থান নিয়ে বিতর্ক জারি রয়েছে। রাজ্যপালের তরফ থেকে উপাচার্যের পদ থেকে বুদ্ধদেব সাউকে বরখাস্তের নির্দেশিকা আসে। আবার রাজ্য সরকারের তরফ থেকে পাল্টা মেয়াদ বাড়ানোর নির্দেশিকা আসে। এরমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ৫ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ১৩৬ টাকা অর্থ বরাদ্দ করল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে চিঠি দিয়ে জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

চিঠিতে জানানো হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত অর্থবর্ষে ‘এ’ থেকে ‘ডি’ মিলিয়ে ৪টি ব্লকের হস্টেলকে সংস্কার করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের এমন উদার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছে শিক্ষা মহল।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...