Friday, April 3, 2026

শাহজাহানের সঙ্গে ছবি! সন্দেশখালি কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করে তদন্ত হোক, দাবি কুণালের

Date:

Share post:

বিজেপিতে যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

এবার শাহজাহান কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, ”যে কোনও এজেন্সির উচিত এই ইস্যুতে শুভেন্দুকেই জেরা করা। ছবিতে শুভেন্দুর সঙ্গেই শাহজাহান শেখকে দেখা গিয়েছে। আসলে শুভেন্দু কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে। ছবিতে তো শুভেন্দুর সঙ্গেই ওকে দেখা যাচ্ছে। তাহলে এটা ধরে নিতে হচ্ছে, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পরিচয়, যোগাযোগ ছিল। ফলে শুভেন্দুকেই জেরা করা উচিত।”

কুণালের সংযোজন, “একটা অভিযোগ আসছে, শুভেন্দু নাকি শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিল। আর সেটা হয়নি বলেই ওর পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে। তাকে বদনাম করে, তল্লাশি চালিয়ে, আতঙ্ক ছড়িয়ে, হেনস্থা করে বিজেপিতে টানার চেষ্টা হচ্ছে। ফলে এই সবকিছু নিয়ে তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসেছে, তখন শুভেন্দুকে তদন্ত থেকে বাদ দেওয়া যাবে না। সিবিআই, ইডি, এনআইএ বিজেপির শাখা সংগঠন। ওদের দিয়েই তো চাপ দেওয়া হয়। এগুলি দিয়েই তো প্ররোচনা ছড়ানো হয়। ফলে শুভেন্দুর যে ছবি দেখা গিয়েছে তাতে শাহাজাহান তদন্তে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করা হোক।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...