Tuesday, June 23, 2026

বিবাহ বিচ্ছেদ মামলায় জামিনের আগেই ‘অপহরণ’! হুলুস্থুলু আদালতে

Date:

Share post:

জামিন নিতে এসে আদালত চত্বর থেকে মারধর করে অপহরণ করার অভিযোগ এক ব্যক্তিকে। ঘটনায় দ্রুত অপহৃতের সন্ধানে তল্লাশি শুরু করে বাঁশদ্রোণি থানার (Banshdroni police station) পুলিশ। যদিও অপহৃতের সন্ধান না পাওয়া পর্যন্ত আদালতের সব কাজ স্থগিত রাখার নির্দেশ দেন বিচারক। তিনঘণ্টা পর অপহৃতকে খুঁজে গ্রেফতার করে পুলিশ।

বাঁশদ্রোণির এক দম্পতির বিবাহ বিচ্ছেদ মামলায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্বামী। মামলায় স্ত্রী ছাড়াও দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় মঙ্গলবার আলিপুর আদালতে (Alipur Court) জামিনের আবেদন করতে আসেন স্ত্রী ও এক ব্যক্তি। কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় মঙ্গলবার জামিনের আবেদন (bail plea) খারিজ হয়ে যায়।

এরপরই আদালত চত্বরে অভিযোগকারী স্বামী ও তাঁর সঙ্গীরা ওই ব্যক্তির ওপর চড়াও হয়। তাঁকে মারধর ও অপহরণ (abducted) করে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার জেরে আলিপুর আদালতের বিচারক নির্দেশ দেন যতক্ষণ না পুলিশ অপহৃতকে খুঁজে আনবে ততক্ষণ খোলা থাকবে আদালত। অন্যদিকে বার অ্যাসোসিয়েশন মঙ্গলবার কোনও জামিনের মামলা নিয়ে আদালতে দাঁড়াবেন না বলে ঘোষণা করেন। তবে তিনঘণ্টা পরে গোপালনগর এলাকায় অপহৃতকে উদ্ধার করে পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা থাকায় গ্রেফতার করে বাঁশদ্রোণি থানার পুলিশ।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...