Wednesday, June 24, 2026

ফের সিবিআইয়ের নজরে পরেশ! চার্জশিটে উঠে এল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী-সহ একাধিক নাম

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) নামেও চার্জশিট (Charge Sheet) জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় পরেশের নামে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে শুধু পরেশ নন, চার্জশিটে নাম উঠে এসেছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার স্ত্রী দেবশ্রী সিনহা ও ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার ৩ আধিকারিক ও একাধিক এজেন্টের।

উল্লেখ্য, নিজের মেয়েকে বেআইনিভাবে শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। পরে আদালতের নির্দেশে চাকরি যায় পরেশ-কন্যা অঙ্কিতার। কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে আগে মেধা তালিকা প্রকাশ করতে হবে। পিডিএফ ফরম্যাটে মেধা তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক। পরবর্তীতে এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট লিস্টে দেখা যায় প্রথম স্থানে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম।

তবে পরেশের এমন অবস্থায় কোচবিহার জেলা তৃণমূল নেতাদের বক্তব্য, আইনি বিষয়ে আমরা নেই। আইন চলবে আইনের মতো।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...