Saturday, June 20, 2026

গান স্যালুটে শেষ বিদায় উস্তাদ রাশিদ খানকে, বদায়ুঁতে সমাধিস্থ করা হবে

Date:

Share post:

রবীন্দ্রসদনে গান স্যালুটে বিশ্ব বিখ্যাত শিল্পী উস্তাদ রাশিদ খানকে (Rashid Khan) বিদায় জানাল তাঁর প্রিয় শহর কলকাতা। তবে, তাঁকে সমাধিস্থ করা হবে জন্মভিটে উত্তরপ্রদেশের বদায়ুঁতে। বুধবার, ঠিক বেলা একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানায় রাশিদ খানকে (Rashid Khan)। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নাকতলার বাড়িতে। সেখানেই বিকেল পর্যন্ত রাখা থাকবে দেহ। সন্ধের বিমানে বদায়ুঁতে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই শেষকৃত্য।

মঙ্গলবার, বেসরকারি হাসপাতেল মৃত্যু হয় উস্তাদ রাশিদ খানের। খবর পেয়েই নবান্ন থেকে সোজা হাসাপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। গভীর শোকপ্রকাশ করেন তিনি। জানান, বুধবার রবীন্দ্র সদনে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিন সকালে পিস ওয়ার্ল্ড থেকে দেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। বহু দূর দূর থেকে রাশিদ খানের ভক্তরা এসেছিলেন একবার শেষ দেখা দেখে শ্রদ্ধা জানাতে।

সূচি মেনে সেখানেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু, দেবাশিস কুমার-সহ অনেকেই। ছিলেন রাশিদ খানের পরিবারের লোকেরা। আগে ঠিক হয় রবীন্দ্র সদন থেকে দেহ নিয়ে যাওয়া হবে বাসভবনে। সেখান থেকে টালিগঞ্জের কবরস্থানে সমাধিস্থ করা হবে দেহ। কিন্তু রবীন্দ্র সদনেরই পরিবারের তরফে জানানো হয় তাঁরা দেহ নিয়ে জন্মভিটে বদায়ুঁতে যাবেন। সেখানেই পারিবারিক সমাধিস্থলে দেহ সমাধিস্থ করা হবে। সেই মতো বুধবার সন্ধের বিমানে শেষ বারের মতো নিজের প্রিয় শহর ছাড়বেন উস্তাদ রাশিদ খান।


Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...