Tuesday, June 23, 2026

রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি, শিরোনামে ‘টুয়েলভথ ফেল’ পরিচালকের ছেলে!

Date:

Share post:

দ্বাদশ ফেল ছেলেটার ইচ্ছেশক্তি আর পরিশ্রমের জোরে আইপিএস অফিসার হয়ে ওঠার গল্প আজ সকলের মন ছুঁয়ে গেছে। ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) প্রশংসা এখন সর্বত্র। কিন্তু শুধু বাবা নয় খবরের শিরোনামে এসে গেছেন তাঁর যোগ্য পুত্রও। রঞ্জি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে অগ্নি চোপড়া (Agni Chopra) বুঝিয়ে দিলেন তিনি ‘বাপ কা বেটা’।

সিকিমের বিরুদ্ধে ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস খেলে মি‌জ়‌োরামের ক্রিকেটার অগ্নি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বলিউডের বিখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছেলে। কিন্তু বাবার নয় নিজের পরিচয়ে পরিচিত হতে চান অগ্নি (Agni Chopra)। আমেরিকার মিশিগানে জন্ম হলেও মুম্বইয়ে জুনিয়র ক্রিকেট খেলে তাঁর উত্থান। গত বছরের অক্টোবরে সীমিত ওভারের ক্রিকেটে মিজোরামের হয়ে অভিষেক অগ্নির। ২৫ বছরের বাঁহাতি ব্যাটার গুজরাতের গোকুলভাই সোমভাই পাটিল স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি করেছেন। তারপর থেকেই চর্চায় বিধু পুত্র। বাবা যখন সিনেমার ময়দান কাঁপাচ্ছেন, ছেলে তখন ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। দেশের ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত সাতটি করে ওয়ান ডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অগ্নি। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৫০.৯৬ ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...