Tuesday, June 23, 2026

টিভিতে লাইভ শো চলাকালীন স্টুডিওতে দুষ্কৃতী! তারপর…

Date:

Share post:

টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছিল, আচমকাই স্টুডিওতে প্রবেশ করলেন সশস্ত্র দুষ্কৃতীরা। সবটাই ধরা পড়ল সম্প্রচারে। স্টুডিওতে গুলির শব্দ পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় চ্যানেলের কর্মীদের মধ্যে। ইকুয়েডরের (Ecuador) এই ঘটনা কার্যত সংবাদের শিরোনামে উঠে এসেছে। সেই দেশে রবিবার জেল ভেঙে পালায় কুখ্যাত দুষ্কৃতী তারপর থেকেই এই ধরণের অসামাজিক কাজকর্ম বেড়েছে বলে খবর। মঙ্গলবার গুয়াইয়াক্যুইল শহরে সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার চলাকালীন স্টুডিওতে প্রবেশ করে চ্যানেল উড়িয়ে দেওয়া এমনকি খুন করার হুমকি দেন মুখোশ পরা একদল দুষ্কৃতী। গোটা ঘটনা ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

দক্ষিণ আমেরিকার ছোট দেশ ইকুয়েডরে (Ecuador)দুষ্কৃতীদের তাণ্ডবে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রেহাই পেল না সংবাদমাধ্যমও। লাইভ অনুষ্ঠান চলাকালীন স্টুডিওতে বন্দুক, ডিনামাইট, গ্রেনেড হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের মাঝে অ্যাঙ্করকে দেখা যায় হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন। এরপর কিছু গুলির শব্দ তারপর বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। তবে কী কারণে টিভি চ্যানেলে হামলা হল তা এখনও স্পষ্ট নয়। ইকুয়েডর জুড়ে দুষ্কৃতী দলের তাণ্ডবকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ।যার ফলে আগামী ৬০ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন তিনি।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...