Sunday, May 24, 2026

প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সাবধানী’ আম্বানিরা!

Date:

Share post:

গুজরাটের জামনগরে অনন্ত আর রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের (Pre wedding ceremony of Ananta Ambani Radhika Merchant) প্রথম পর্বে সমাজমাধ্যম জুড়ে শুধুই ছবির আধিক্য দেখা গেছিল। কিন্তু দ্বিতীয় পর্বে একটু অন্য পথে হাঁটলেন মুকেশ -নীতা আম্বানিরা। ইটালিতে জলপথে হল প্রি ওয়েডিং সেরেমনির পাট টু ভার্শন। বলিউডের (Bollywood )পাশাপাশি হলিউডও হাজির। কিন্তু অনুষ্ঠানের বিস্তারিত ছবি বা ভিডিও সমাজমাধ্যমের পাতায় সেভাবে উঠে না আসায় অনেকেই বলছেন এবার কি জাঁকজমকে রাশ জানতে চাইছেন ধনকুবের?

চলতি বছরের ১ মার্চ থেকে পর পর তিন দিন ধরে জামনগরে হয় প্রথম অনুষ্ঠানটি। অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের (Pre wedding ceremony of Ananta Ambani Radhika Merchant) জন্য সেখানে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। এক মঞ্চে দেখা যায় তিন খানকে। ছিলেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা। মার্ক জুকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্পও অংশগ্রহণ করেন। এবারও কার্যত গোটা বলিউড পাড়ি দিয়েছে বিদেশে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে গান গেয়েছেন আমেরিকান পপ তারকা কেটি পেরি, পিট বুল, ব্যাক স্ট্রিট বয়েজ়ের (Backstreet boys) মতো ব্যান্ড পার ফোন করেছে বলে জানা যাচ্ছে। খ্যাতনামী আফ্রিকান ডিজে ব্ল্যাক কফি একটি বিশেষ অনুষ্ঠান করেন। বলিউডের গুরু রানধাওয়া গিয়েছিলেন গাইতে। যদিও শাহরুখ বা সলমনরা কোন অনুষ্ঠান করেছেন কিনা সেটা জানা যায়নি।

আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের(Ananata Ambani Radhika Merchant Wedding) অনুষ্ঠান। নিমন্ত্রণপত্র ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। অনেকেই বলছেন বিদেশের মাটিতে প্রি-ওয়েডিং সেরিমনির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তাজনিত কারণেই ছবি বাইরে আনতে চান না আম্বানি কর্তা।


 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...