Wednesday, June 24, 2026

এবার ২ হাজার পৃষ্ঠার আত্মজীবনী প্রকাশ করবেন ডেভিড ওয়ার্নার!

Date:

Share post:

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অনুষ্ঠান শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পরই এক পডকাস্টের মুখোমুখি হন এই বাঁ-হাতি ওপেনার।অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে বসে সেই পডকাস্টের সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, শীঘ্রই ২ হাজার পৃষ্ঠার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
নিজের আত্মজীবনী নিয়ে ওয়ার্নার বলেন, ‘পাইপলাইনে একটি বই (আত্মজীবনী) আছে এবং আমি মনে করি, পড়ার জন্য এটি আকর্ষণীয় একটি বই হবে। আমার মনে হয় সেই বইটিতে এমন অনেক কিছু থাকবে, যা কিছু মানুষের চোখের ভ্রু-কে প্রসারিত করবে। আমাকে এখন কয়েকটি অধ্যায় সম্পাদনা করতে হবে; আরও কিছু আছে, যেগুলো নতুন যোগ করা হয়েছে। এটি ছিল ১ হাজার ৫০০ পৃষ্ঠার, এখন এটি সম্ভবত ২ হাজার পৃষ্ঠা হবে।’

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ওয়ার্নার জীবনে কি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যার জন্য এত বড় আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি? মূলত, নিজের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের নানা দিক নিয়েই এত বড় অটো-বায়োগ্রাফি লেখার সিদ্ধান্ত তার। অন্যান্য বিষয়াবলি তেমন গুরুত্ব পাবে না এই আত্মজীবনীতে।অস্ট্রেলিয়ার তারকা এই ওপেনার আরও বলেন, এখন তিনি সেই কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত বলবেন না। সে বিষয়ে বলতে গেলে বর্তমান মাঠের খেলার পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে। কারণ, এখনও তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে খেলছেন। যদিও ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। সেই সিদ্ধান্ত শুধুমাত্র ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরই নেবেন তিনি। তবে টি-২০ দলের হয়ে খেলবেন এই বাঁ-হাতি অজি ওপেনার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...