Wednesday, June 24, 2026

অশান্ত মণিপুর, পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় পর্ব ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে শুরুর আগেই ধাক্কা খেলেন রাহুল। মণিপুরে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। রাজ্যের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মণিপুরে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি রাহুলকে।

কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূত্রপাত হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারি অশান্ত মণিপুরের পূর্ব ইম্ফল থেকে। যাত্রা শেষ হওয়ার কথা ছিল মুম্বই পর্যন্ত। তবে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণ দেখিয়ে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। উল্লেখ্য, কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই ৬৫ দিনের যাত্রায় মোট ৬ হাজার ২০০ কিমি পথ পাড়ি দেবেন রাহুল গান্ধী। তাঁর যাত্রাপথে পড়বে ১৪ টি রাজ্য ও ৮৫ টি জেলা। জানা গিয়েছে, মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবে রাহুল ভারত ন্যায় যাত্রা। যদিও পরে আরও একটি রাজ্য অরুণাচলপ্রদেশ যোগ হয় এই তালিকায়। এবং আরও একদিন বাড়ানো হয় এই যাত্রার সময়সীমা। তবে এবার মণিপুরে পদযাত্রার অনুমতি না মেলা কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...