Sunday, June 14, 2026

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন রোহিত শর্মা?

Date:

Share post:

আগামী ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড । তবে তার আগে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল রোহিত শর্মার দল। সেই ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ জয়ের পর রোহিত বলেন, “ সব কিছু যেভাবে হয়েছে, তাতে আমি খুশি। আমরা যেগুলো করতে চেয়েছিলাম, সেগুলো করতে পেরেছি। এখানকার আবহাওয়া, পিচ সব কিছুর সঙ্গে প্রতিযোগিতা শুরু আগে অভ্যস্ত হয়ে ওঠাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে স্টেডিয়াম, মাঠ সব কিছুই নতুন। ড্রপ ইন পিচে খেলা হচ্ছে। সে জন্যই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে সব কিছুই আমরা ভাল ভাবে সামলাতে পেরেছি।“ ভারত অধিনায়ক আরও বলেন, “ আমরা বেশি সংখ্যক ছেলেকে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। বিশ্বকাপে আমাদের ব্যাটিং লাইন আপ কেমন হবে, তা এখনও ঠিক করিনি। তাই চেয়েছিলাম ছেলেরা ২২ গজে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাক। এই মাঠেই আমাদের খেলতে হবে। তাই এখানকার সব কিছুর সঙ্গে সকলের মানিয়ে নেওয়া দরকার।“

৫ জুন থেকে বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড। ৯ জুন ভারতের সামনে পাকিস্তান। ১২ জুন আমেরিকার সঙ্গে খেলবেন রোহিতরা। এবং কানাডার বিরুদ্ধে খেলবে ১৫ জুন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...