Friday, April 3, 2026

পুলিশের FIR খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে মামলা ইডির! আজই শুনানি

Date:

Share post:

সন্দেশখালিতে আক্রান্ত হওয়ার পর পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। গত শুক্রবার শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। রক্তাক্ত হতে হয় অফিসারদের। এরপর ইডির বিরুদ্ধে উস্কানিমূলক প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি রাজ্য পুলিশের (State Police) তরফে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এফআইআর করা হয়। পাল্টা ইডিও পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে এবার রাজ্য পুলিশের মামলার বিরোধিতা করে হাইকোর্টে (Calcutta High Court) গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED সূত্রে খবর বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ও রাজাশেখর মান্থার বেঞ্চে দুটি আবেদন করা হয়েছে। প্রথমটি করা হয়েছে, যাতে সন্দেশখালি অভিযানে যেসব আধিকারিকরা গিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনও কড়া ব্যবস্থা না নিতে পারে। বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta) প্রাথমিকভাবে জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। এরপর কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা বলেন অন্তত পরের শুনানি পর্যন্ত ‘রক্ষাকবজ’ দেওয়া হোক। এরপরই বিচারপতি মৌখিকভাবে এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন ইডিকে, এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে পুলিশের দায়ের করা FIR খারিজের আবেদন করে যে মামলাটি করা হয়েছে সেটি রাজাশেখর মান্থার এজলাসে আজ দুপুর ১২টায় শুনানি হবে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...