Saturday, April 4, 2026

ইডির বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতি সেনগুপ্তর

Date:

Share post:

ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালির ঘটনায় মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।একই সঙ্গে তার নির্দেশ, পুলিশ আপাতত ইডি আধিকারিকদের গ্রেফতার করতে পারবে না।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। বাড়ির দরজায় তালা লাগানো ছিল। সেই তালা যখন ইডি আধিকারিকরা ভাঙতে যান, তখন তাঁদের দিকে তেড়ে এসেছিলেন গ্রামের হাজার হাজার বাসিন্দা।বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এক জনের মাথা ফেটে যায়।আক্রান্ত হন সিআরপিএফ জওয়ানরাও। এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে। আবার ইডি-র বিরুদ্ধেও থানায় এফআইআর দায়ের করা হয় শেখ শাহজাহানের পরিবারের তরফে।

জানা গিয়েছে, বাড়ির কেয়ারটেকার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পুলিশ ওই এফআইআরয়ের ভিত্তিতে কোনও আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে, আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা।
এদিকে, সন্দেশখালির ঘটনা ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত শেখ শাহজাহান অধরা। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, কেন্দ্র থেকেও চাপ বাড়বে। ইতিমধ্যেই ইডি ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানিয়েছে সিআরপিএফ। আর দিল্লিতে সদর দফতরে রিপোর্ট করেছে ইডি। সবমিলিয়ে সন্দেশখালি নিয়ে টানাপোড়েন অব্যাহত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...