Tuesday, June 23, 2026

খুনের মামলায় ‘রক্ষাকবচ’ পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) আগেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিল। এই গ্রেফতারি এড়াতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মর্মে আবেদন করেছেন। বিচারপতি জানতে চান যে কেন কোচবিহারের সাংসদ মনে করছেন যে তাঁকে গ্রেফতার করা হতে পারে? সেক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সংঘাতের বাহানা তুলে ধরার চেষ্টা করেছেন নিশীথের আইনজীবী। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। আগামী ২২ জানুয়ারি ফের শুনানি হওয়ার কথা। ততদিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন প্রতিমন্ত্রীর আইনজীবী।

বছর ছয়েক আগে অর্থাৎ ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম সামনে আসে। খুনের মামলা থেকে রেহাই পেতে আদালতের দ্বারস্থ হন নিশীথ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কিন্তু সাংসদের আর্জি খারিজ হয়ে যাওয়ায় গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের কাছে আবেদন করেন তিনি। বিচারপতি বলেন একতরফা বক্তব্য শুনে তিনি কোন রায় দিতে পারবেন না। সেক্ষেত্রে পরবর্তী শুনানি অর্থাৎ চলতি মাসের ২২ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এরপর নিশীথ প্রামানিকের আইনজীবী অনুরোধ করেন, যদি মামলার তারিখ একটু এগিয়ে নিয়ে আসা যায়। শেষ খবর পাওয়ার অনুযায়ী শুক্রবার এই মামলার শুনানি হবে অর্থাৎ আগামিকাল পর্যন্ত নিশীথকে গ্রেফতার করা যাবে না।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...