Saturday, March 14, 2026

কেন আফগানিস্তানের বিরুদ্ধে নেই শ্রেয়স-ঈশান? মুখ খুললেন দ্রাবিড়

Date:

Share post:

আজ আফগানিস্তানের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। খবর রটেছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে এই দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছেন নির্বাচকরা। আর এবার নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়।
এই নিয়ে দ্রাবিড়ের বক্তব্য, ‘‘যা রটেছে, তার কোনও ভিত্তি নেই। ওদের দু’জনকে কোনও শাস্তি দেওয়া হয়নি। শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলেনি। আমাদের হাতে অনেক ব্যাটার রয়েছে। সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। এর সঙ্গে শ্রেয়সকে শাস্তি দেওয়ার কোনও বিষয় নেই। আমার সঙ্গে নির্বাচকদের এই নিয়ে কোনও আলোচনাই হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘ঈশান নিজেই বিশ্রাম চেয়েছিল। আমরা ওর ছুটি মঞ্জুর করেছি। ঈশান কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চায়। ও যখন আবার ফিরতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরবে।’’ দ্রাবিড় আরও জানান, ‘‘ব্যক্তিগত কারণে বিরাট কোহলি প্রথম ম্যাচ খেলছে না। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’’

এদিকে ম্যাচ নিয়ে দ্রাবিড় বলেন, ‘‘রোহিতের সঙ্গে ওপেন করবে যশস্বী। আমাদের যা দল, তাতে প্রয়োজন মতো একাদশ বদল করা যায়। যশস্বীর খেলায় টিম ম্যানেজমেন্ট খুশি। রোহিত-যশস্বী খেললে ওপেনিংয়ে ডান-বাঁ কম্বিনেশন হবে।’’ দলের আরেক ব্যাটার রিঙ্কু সিংয়ের প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘‘রিঙ্কু আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা খুব ভাল করেছে। ধারাবাহিকভাবে ভাল খেলছে। ফিনিশারের ভূমিকায় দূর্দান্ত। এই সিরিজ ওর কাছেও বড় সুযোগ। ক্রিকেটার হিসাবে নিজেকে আরও উন্নত করে তোলার।’’

আরও পড়ুন- মেসিকে নিয়ে তোপ পিএসজির সভাপতির, কী বললেন তিনি?

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...