Saturday, April 4, 2026

বিমানের চেয়ে ১০ গুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে কেন গোয়া যান সূচনা? উত্তর খুঁজছে পুলিশ

Date:

Share post:

সূচনা কাণ্ডে নয়া তথ্য! সস্তার বিমানের টিকিট পেয়েও ট্যাক্সিতেই যাওয়ার জন্য জোরাজুরি করেছিলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সিইও সূচনা শেঠ বলে দাবি গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টের কর্মীদের। কিন্তু কেন সস্তার বিমান পেয়েও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাচ্ছিলেন সূচনা? অ্যাপার্টমেন্টের ম্যানেজার এরং কর্মীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

নিজের চার বছরের সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থার কর্ণধার সূচনা শেঠ। উল্লেখ্য গত ৬ জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিমে নামের একটি হোটেলে ওঠেন মা-ছেলে। কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময়ে তিনি একা ছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। হোটেল থেকেই একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্নাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ।

এই ঘটনার তদন্তে গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টের কর্মীঅ্যাপার্টমেন্টের ম্যানেজার পুলিশের কাছে দাবি করেছেন, বেঙ্গালুরুতে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলেছিলেন সূচনা। সস্তার বিমানের ভাড়ায় না গিয়ে বরং তার চেয়ে দশগুণ বেশি ভাড়া দিয়ে তাঁকে ট্যাক্সিতেই বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। এবং তিনি যে ট্যাক্সি ছাড়া অন্য কোনও উপায়ে যাবেন না, সে কথাও জানিয়ে দেন। অ্যাপার্টমেন্টের কর্মীদের আরও দাবি, সূচনার ‘জোরাজুরি’তে শেষমেশ ট্যাক্সি ভাড়া করা হয়। ৩০ হাজার টাকা ট্যাক্সিভাড়াতেও রাজি হয়ে যান কিন্তু কেন সস্তার বিমান পেয়েও ১০ গুণ ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাচ্ছিলেন সূচনা? অ্যাপার্টমেন্টের ম্যানেজার এরং কর্মীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন- র‍্যাকেট হাতে স্মিথ, ব্যাট হাতে জোকোভিচ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...