Saturday, June 20, 2026

আইনশৃঙ্খলা নিয়ে সেই নন্দিনীর সঙ্গেই বৈঠক আনন্দ বোসের, সাক্ষী গোপালিকা

Date:

Share post:

একদিন রাজভবন থেকে যে দক্ষ IAS অফিসার নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) অপসারণ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose), বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সেই নন্দিনীর সঙ্গেই বৈঠক করতে হল তাঁকে। কারণ নন্দিনী চক্রবর্তী এখন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সন্দেশখালি ঘটনার প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা করতে মুখ্যসচিব বিপি গোপালিকা (BP Gopalika) ও স্বরাষ্ট্রসচিবকে ডেকেছিলেন রাজ্যপাল। সেই কারণেই এদিন রাজভবনের যান দুজনে।

বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। ঘণ্টা দেড়েক সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সন্দেশখালির ঘটনা ঘটার পরে ৫ জানুয়ারি গোপালিকা ও নন্দিনীকে রাজভবনে ডেকেছিলেন আনন্দ বোস। ওইদিন তাঁদের কাছে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন- বিমানের চেয়ে ১০ গুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে কেন গোয়া যান সূচনা? উত্তর খুঁজছে পুলিশ

রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। সন্দেশখালির ঘটনায় কী কী পদক্ষেপ করেছে রাজ্য, তা জানতে চান রাজ্যপাল বোস। এছাড়াও শেখ শাহাজানকে খোঁজার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবিষয়েও আলোচনা হয়। তবে একদিন যে নন্দিনী চক্রবর্তীকে তিনি রাজভবনের দায়িত্ব থেকে সরিয়েছিলেন, এদিন তাঁর সঙ্গেই রাজ্যের আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হয় আনন্দ বোসকে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...