Saturday, June 20, 2026

ডিসেম্বরেই কো.ভিড সং.ক্রমণে রেকর্ড মৃ.ত্যু! ফের মাস্ক ব্যবহারের নির্দেশ WHO-র

Date:

Share post:

এখনও যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে কোভিড (Covid19), একথাই সাফ জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। হু-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে কোভিড সংক্রমণে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়ে সাফ জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গতমাসে বিশ্বে কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়েছে। বিশেষ করে বর্ষশেষের সময় বড়ো জমায়েতের কারণে বিশ্বব্যাপী করোনার জেন-১ সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কোভিড এখন আর বৈশ্বিক জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। পাশাপাশি বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে কোভিড। তার জেরেই বহু মানুষের মৃত্যু হচ্ছে। এদিকে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার মানুষের মৃত্যু ছাড়াও কোভিডে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ। জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ।

সংস্থার প্রধান আরও বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু এই মৃত্যুর সংখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। এরপরই তিনি এখনও সকলকে মাস্ক পরার এবং সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন।

আরও পড়ুন- আইনশৃঙ্খলা নিয়ে সেই নন্দিনীর সঙ্গেই বৈঠক আনন্দ বোসের, সাক্ষী গোপালিকা

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...