Saturday, March 14, 2026

১৪ ঘণ্টা পর সুজিতের বাড়ি থেকে খালি হাতে ফিরল ইডি

Date:

Share post:

শুক্রবার প্রায় ১৪ ঘণ্টা পর রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে এলেন ইডি আধিকারিকেরা। দমকল মন্ত্রীর পাশে রয়েছেন তাঁর ছেলে সমুদ্র বসুও। বাড়ি থেকে বেরিয়ে পাড়া দিয়ে হেঁটে লেকটাউনে বিবেকানন্দের মূর্তির দিকে এগিয়ে যান সুজিত। শুক্রবার বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষে তিনি বিবেকানন্দের মূর্তিতে মালা দেন।

এদিন সকাল ৭টা নাগাদ মন্ত্রীর লেক টাউনের দু’টি বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তার ছেলে সমুদ্রকে শ্রীভূমি ক্লাবের উল্টো দিকের একটি ফ্ল্যাটে নিয়ে যান ইডি আধিকারিকেরা। স্থানীয়েরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে। সেখানে তিনি মাঝেমধ্যে গিয়ে বসেন। সেই দফতরে তল্লাশির পর সমুদ্রকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই ফ্ল্যাটে।

২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সূত্রেই ইডি এদিন দমকলমন্ত্রীর বাড়িতে যায় বলে জানা গিয়েছে। এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন সুজিত। তার অভিযোগ ছিল, তাঁর নাম বলিয়ে নেওয়ার জন্য তাঁরই প্রাক্তন আপ্তসহায়ককে চাপ দিচ্ছেন ইডি আধিকারিকেরা। খালি হাতেই ইডিকে ফিরতে হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে একটা জিনিস স্পষ্ট যে পুরোটাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত।

আরও পড়ুন- ফের বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের! শীতের ইনিংস তবে শেষ রাজ্যে?

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...