Friday, April 3, 2026

পাকিস্তানে মৃত হাফিজের ডেপুটি ২৬/১১-এর অন্যতম ষড়যন্ত্রী ভুট্টভি

Date:

Share post:

মুম্বাই ২৬/১১ হামলার অন্যতম ষড়যন্ত্রী তথা লস্কর ই তৈবার শীর্ষ নেতা আবদুল সালাম ভুট্টভির মৃত্যু হলো পাকিস্তানে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। জানা যাচ্ছে, হাফিজ সঈদের ডেপুটি হিসেবে পরিচিত এই লস্কর জঙ্গির মৃত্যু সংগঠনের কাছে বড় ধাক্কা।

গত এক বছরে পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভারতের হিটলিস্টে থাকা ১২ জন জঙ্গির। অবশ্য নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে, ভুট্টভির মৃত্যু রহস্যজনক নয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই জঙ্গি নেতার। রিপোর্টে লেখা হয়েছে, “২০২৩ সালের ২৯ মে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে মৃত্যু হয়েছে ভুট্টাভির। তিনি সে সময় পাকিস্তান সরকারের হেফাজতে ছিলেন।” উল্লেখ্য, এই মুরিদকেতেই রয়েছে লস্করের সদর দফতর।

প্রসঙ্গত, সম্প্রতি ২৬/১১ মুম্বই হামলার এক অন্যতম ষড়যন্ত্রকারী সাজিদ মির পাকিস্তানের ডেরা গাজ়ি খানের সেন্ট্রাল জেলে মারা যান। তদন্তে জানা যায়, তাঁকে কেউ বা কারা বিষ দিয়েছিল। গত ডিসেম্বরে করাচিতে নিজের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হন ২০১৫ সালে জম্মু-কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী, লস্কর নেতা আদনান আহমেদ। চলতি মাসের গোড়ায় জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার পাকিস্তানে বিস্ফোরণে নিহত হয়েছেন বলেও জল্পনা ছড়িয়েছিল।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...