Friday, April 3, 2026

কলকাতায় এসে নস্টালজিক বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড

Date:

Share post:

কলকাতায় (Kolkata) এসে ইডেন নিয়ে নস্টালজিক ১৯৭৫ আর ১৯৭৯ সালে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ (West Indies) অধিনায়ক ক্লাইভ লয়েড (Clive Lloyd)। বৃহস্পতিবার অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) অনুষ্ঠানে লয়েড জানালেন, কলকাতার মানুষ খুব ক্রীড়াপ্রেমী। সেটা ফুটবল হোক বা ক্রিকেট। খেলাকে এখানে সবাই খুব ভালোবাসে। আমরা যখন ইডেন থেকে খেলে ফিরতাম তখন রাস্তার দুই ধারে অনেক মানুষ আমাদের দেখার জন্য দাঁড়িয়ে থাকতেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এদিন তিনি বলেন, সৌরভ দারুণ একজন ক্রিকেটার, সেইসঙ্গে ভালো অধিনায়কও। সৌরভ শহরে নেই। তবে ওর সঙ্গে কথা হয়েছে। ও এখন দক্ষিণ আফ্রিকায় আছে। ইংল্যান্ডে গেলে ওর সঙ্গে দেখা করব। এক প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেট দল নিয়ে তিনি বলেন , ভারতীয় ক্রিকেট দল একদিনের ক্রিকেটে একটা অন্য উচ্চতায় উঠছে। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছে। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে হতাশ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ জেতার পরে ওয়েস্ট ইন্ডিজ আর বিশ্বকাপ পায়নি। এটা মেনে নেওয়া যায় না।’

প্রসঙ্গত, ১৯৮৩ বিশ্বকাপে এই লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জেতে কপিলদেবের ভারত। ক্লাইভ লয়েড টেস্টে সর্বাধিক রানের নিরিখে নিজের কেরিয়ারের চতুর্থ সর্বোচ্চ রানটা তোলেন এই ইডেনেই। ১৯৮৩ সালে কলকাতায় ২৯০ বল খেলে ১৬১ রানে অপরাজিত ইনিংস খেলেন এই কিংবদন্তি ক্যারিবিয়ান।

বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা। সেই প্রসঙ্গে লয়েডের উত্তর, ‘টি-২০ ক্রিকেট হল এক্সিবিশন। আর টেস্ট ক্রিকেট হল এক্সামিনেশন। মাঠের বাইরে বল পাঠানো সহজ। ইংল্যান্ডের আবহাওয়ায় গিয়ে লাল বলে টেস্ট ক্রিকেট খেলা কঠিন। তাই আমি বলব ওখানে গিয়েই ক্রিকেট শিখে আসতে।’

 


Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...