Saturday, April 4, 2026

পুরুলিয়া থেকে গ্রেফতার মাওবাদী নেতা সব্যসাচী!

Date:

Share post:

মাওবাদী দমনে রাজ্য পুলিশের (West Bengal Police) বড় সাফল্য। পুরুলিয়া থেকে গ্রেফতার মাওবাদী নেতা সব্যসাচী (Maoist leader Sabyasachi Goswami) ওরফে কিশোর গোস্বামী। তাঁর বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলার রুজু করা হয়েছে। আজই পুরুলিয়া আদালতে তোলা হবে সব্যসাচীকে।

কেন্দ্রীয় সংস্থা NIA সব্যসাচীকে ধরতে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। গোয়েন্দাদের তথ্যসূত্র ধরে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাঘমুণ্ডি থানার চৌনিয়া এলাকার একটি জঙ্গল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনবার গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এবার তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল, আট রাউন্ড গুলি, মাওবাদীদের বেশ কিছু নথিপত্র এবং চিঠি । সব্যসাচী ওরফে কিশোর গোস্বামী মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। নতুন করে মাওবাদী স্কোয়াডে নিয়োগের চেষ্টা চালানোর পাশাপাশি, অর্থ সংগ্রহও করছিলেন ধৃত। এই গ্রেফতারি রাজ্য পুলিশের এক বড় সাফল্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...