Tuesday, June 9, 2026

সন্দেশখালির ঘটনায় ইডি – সিআরপিএফ-এর সমন্বয়ের অভাব, বদলে গেলেন তদন্তকারী আধিকারিক !

Date:

Share post:

সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)আধিকারিক এবং সিআরপিএফ-এর (CRPF) জওয়ানদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর থেকেই, একের পর এক মামলা পাল্টা মামলা চলছে আদালতে। এর মাঝেই এল বড় আপডেট। সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Incident) ইডি – সিআরপিএফ-এর সমন্বয়ের অভাব এবার প্রকাশ্যে। ঘটনার সময় বাকি আধিকারিকদের ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে CRPF এর বিরুদ্ধে বলেও বলেও সূত্রের দাবি। আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তা রাহুল নবীন (Rahul Nabin) কলকাতা থেকে ঘুরে যাওয়ার পরেই এবার রেশন মামলার তদন্তকারী আধিকারিক বদল করা হল। কেন? তাহলে কি কোথাও গিয়ে দুই কেন্দ্রীয় সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব ঘটেছে? যদিও ইডির (ED) তরফে সরকারিভাবে এখনও এই বদল নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি।

গত শুক্রবার সন্দেশখালিতে রেশন মামলার তদন্তে গিয়ে উত্তেজিত জনতার রোষানলে পড়তে হয় ED ও CRPF আধিকারিকদের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দাবি অনুযায়ী, প্রায় ৮০০-১০০০ জন চড়াও হয়েছিলেন ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর। সেই সময় নাকি কে কাকে রক্ষা করবেন তা নিয়ে কো-অর্ডিনেশনের সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণেই কি দায়িত্ব বদল? রবীন্দ্র দাহিয়ার (Ravindar Dahiya) বদলে দায়িত্বে আসছেন প্রশান্ত চান্দ্রিল (Prashant Chandril)। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি অংশের দাবি, প্রশান্ত চান্দ্রিল আগেই এই মামলায় যুক্ত ছিলেন এবং রবীন্দ্র দাহিয়াকে অন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সূত্রের দাবি, ইডি অধিকর্তার সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ ঘটনার জন্য ইডির দিক থেকে সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন। যদিও এই নিয়ে মুখে কুলুপ কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের।

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...