Saturday, June 27, 2026

২৪-এর লোকসভার দায়িত্বে ‘না’ কংগ্রেসের ভোটকুশলী সুনীলের

Date:

Share post:

কর্ণাটক ও তেলেঙ্গানা দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন সুনীল কানু গোলু। এমনকি রাজস্থান ও মধ্যপ্রদেশে তাঁর পরামর্শ না শোনার জন্যই কংগ্রেসের লজ্জার হার হয়েছে বলে মনে করে কংগ্রেস হাইকম্যান্ড। ‘হাত’ শিবিরের অন্যতম নির্ভরযোগ্য এই ভোটকুশলী আসন্ন লোকসভা নির্বাচনে দায়িত্ব নেবেন না বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই রাজ্য হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন সুনীল যার জেরেই লোকসভা নির্বাচনে ভোটকুশলীর দায়িত্ব নিতে নারাজ তিনি।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ মাসে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যে নিজের টিম সঙ্গে নিয়ে জোরকদমে ঝাপিয়ে পড়েছেন সুনীল। লক্ষ্য এই দুই রাজ্যে কংগ্রেসকে জয়ী করা। যার জেরেই লোকসভার দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন এই ভোটকুশলী। এই প্রসঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, সুনীলের লোকসভার দায়িত্ব না নেওয়া দলের জন্য যে একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তবে হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দুই রাজ্য তিনি যদি বিজেপির থেকে কেড়ে আনতে পারেন তবে নিশ্চিতভাবে কংগ্রেসের জন্য তা দীর্ঘমেয়াদি লাভের।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া নির্বাচনে ‘সুনীল ম্যাজিক’ সম্পর্কে অবগত কংগ্রেস হাইকম্যান্ড। দুই রাজ্যে জয় তো বটেই শীর্ষ নেতৃত্ব মনে করেন রাজস্থান ও মধ্যপ্রদেশে গেহলট ও কমলনাথ যদি সুনীলের পরামর্শ মানতেন সেক্ষেত্রে এই দুই রাজ্যেও আজ হাতের পতাকা উড়ত। ফলে লোকসভা নির্বাচনে সুনীল কাজ করুক দল এমনটা চাইলেও, লোকসভায় ইন্ডিয়া জোটের সমিকরণে আসন ভাগাভাগির জটিলতায় কাজ করা অত্যন্ত কঠিন। তাই আপাতত হরিয়ানা ও মহারাষ্ট্রকে পাখির চোখ করে এগোতে চান সুনীল। কংগ্রেসও চায় দূরদৃষ্টি পরিকল্পনা সাজিয়ে সুনীলকে ব্যবহার করতে।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...