Friday, June 26, 2026

অসমে ভরাডুবি, বাংলায় আকাশ ছোঁয়া প্রত্যাশা! কংগ্রেসকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

I.N.D.I.A জোটের আসন সমঝোতা নিয়ে এখনও স্পষ্ট বোঝাপড়া সামনে আসেনি। এই পরিস্থিতিতে বিজেপিকে লড়তে তৃণমূলই যে একমাত্র বিকল্প NCHAC ভোটের ফলাফল পোস্ট করে সেটা স্পষ্ট বোঝালেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। NCHAC-এর ভোটে কংগ্রেসের ভরাডুবিকে কটাক্ষ করে অভিষেক লেখেন, নিজেদের জমিই ধরে রাখতে পারেনি কংগ্রেস। অথচ বাংলায় আসন নিয়ে প্রত্যাশা গগণচুম্বি।

নর্থ কাছার হিলস অটোনোমাস কাউন্সিল ভোটে ২৮টি আসনের মধ্যে ২৫টি পেয়েছে বিজেপি। তিনটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথমবার ডিমা হাসাও স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। অথচ ভোট শতাংশে তৃণমূলের (TMC) থেকে পিছিয়ে আছে কংগ্রেস।ভোটে ১২.৪০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভোট পেয়েছে মাত্র ৮.৮৭ শতাংশ। এই পরিস্থিতিতে বাংলায় আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস যে কোনোমতেই দরকষাকষি করতে পারবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন,
“প্রথমবার NCHAC নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও তৃণমূল অসমে কংগ্রেসের থেকে বেশি ভোট শতাংশ ভোট পেয়েছে।” এরপরেই তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,
“কেউ বলতেই পারে যে বাংলায় তাদের আসন ভাগাভাগি প্রত্যাশা আকাশছোঁয়া। কারণ তারা নিজেদের জমিই ধরে রাখতে পারেনি।”


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...