Monday, June 8, 2026

প্রথম ইনিংসে ১৮৮ রান বাংলার, উত্তরপ্রদেশের থেকে ৮২ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

রঞ্জিট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৮ রান করলো বাংলা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান উত্তরপ্রদেশের। ৮২ রানে পিছিয়ে তারা। বাংলার হওয়ে ৪৬ রানে অপরাজিত মহম্মদ কাইফ। ৪১ রান শ্রেয়ান্স ঘোষের।

রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে শুরুটা ভালো হয়নি বাংলার। দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান বাংলার করণ লাল। পরের ওভারেই আউট হয়ে যান ওপেনার শ্রেয়ান্স ঘোষ। শুক্রবার দিনের শেষে তাঁরাই অপরাজিত ছিলেন। ১২ রান করেন করণ । শ্রেয়ান্স করেন ৪১। প্রদিপ্ত প্রামানিক করেন ১ রান। এরপর বাংলা দলের রান সংখ্যা এগিয়ে নিয়ে যান সূরজ এবং কাইফ। কাইফ এবং সূরজ মিলে ৫২ রানের জুটি গড়েন। ৫৭ বলে ২০ রান করেন সূরজ। তিনি আউট হলেও শেষ ব্যাটার ঈশানকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন কাইফ। বাংলার ইনিংস শেষ হয়ে ১৮৮ রানে।কাইফ অপরাজিত ৪৫ রানে। তাঁর ৭৯ বলের ইনিংসে মারেন দু’টি ছক্কা এবং চারটি চার।ঈশান করেন ১০ রান। উত্তরপ্রদেশের হওয়ে ৮ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২ উইকেট নেন যশ দয়াল।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে উত্তরপ্রদেশ রান ৪৬। দুই ওপেনার সমর্থ সিং (২১) এবং আরিয়ান জুয়াল (২০) ক্রিজে রয়েছেন। বাংলা এখনও ৮২ রানে এগিয়ে রয়েছে। রবিবার সকালে দ্রুত উইকেট তুলে নিতে চাইবে মনোজ তিওয়াড়ির দল। না হলে সমস্যায় পড়বে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হার ভারতের

 

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...