Friday, April 3, 2026

প্রেমের সম্পর্কে সিলমোহর! নাবালিকা ধ.র্ষণে অ.ভিযুক্তকে জামিন বম্বে হাই কোর্টের

Date:

Share post:

নাবালিকা ধর্ষণে (Minor Rape) অভিযুক্ত যুবককে জামিন (Bail) বম্বে হাই কোর্টের (Bombay High Court)। মামলার শুনানিতে আদালত সাফ জানিয়েছে, ‘নির্যাতিতা’র সঙ্গে ‘অভিযুক্ত’ যুবকের প্রেমঘটিত (Love Relation) সম্পর্ক ছিল। আর সেদিক থেকে বিচার করলে প্রেমের সম্পর্কের দিক থেকে তাঁদের যৌন সম্পর্ক অস্বাভাবিক নয়। স্বাভাবিকভাবেই সেই সম্পর্কে কোনওরকম যৌন লালসা ছিল না বলে মত হাই কোর্টের। আর সেকারণেই বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ নীতিন ধাবেরাও নামে এক ২৬ বছরের অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে।

সূত্রের খবর, সম্প্রতি ঘটনার কথা জানতে পেরে নীতিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ২৩ অগাস্ট নীতিন ধাবেরাও তাঁর নাবালিকা কন্যার উপর যৌন নির্যাতন করেন। পুলিশের কাছে নাবালিকার বাবা অভিযোগ করেন, বই কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি সে। এরপরই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি হয়। এরপরই তদন্তে নেমে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৭৬, ৩৭৬ (২) (এন), ৩৭৬ (৩) এবং ৩৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। যুক্ত হয় পকসো আইনও।

এরপর মামলাটি হাই কোর্টে উঠলে বিচারপতি ঊর্মিলা যোশী-ফালকে সাফ জানান, অভিযুক্ত এবং নির্যাতিতা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রেমের ফলেই তাঁরা ঘনিষ্ঠ হন। বিচারপতি বলেন, এই মামলায় স্পষ্ট যে যৌন সম্পর্কের যে অভিযোগ করা হয়েছে, সেটা দুই উঠতি বয়সির পরস্পরের প্রতি আকর্ষণের জের। এমনটা নয় যে নাবালিকা ওই যৌবকের যৌন লালসার শিকার হয়েছিল। নির্যাতিতার বয়স ঘটনার সময় ছিল ১৩ বছর। নাবালিকাকে জোর করে কিছু করেননি যুবক সেটা নিয়ে সন্দেহ নেই। নির্যাতিতা নিজেই বয়ানে জানিয়েছেন ওই যুবকের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল।


 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...