Tuesday, June 23, 2026

দোকান, মল, রেস্তোঁরায় রাখতে হবে রাম মন্দিরের রেপ্লিকা: হুমকি ইন্দোরের মেয়রের

Date:

Share post:

রামের নামে এবার জুলুমবাজি বিজেপির! সমস্ত মল, রেস্তোঁরা এবং অন্যান্য প্রতিষ্ঠানে রাখতে হবে রাম মন্দিরের রেপ্লিকা। কার্যত হুমকির সুরে এমনই নির্দেশ দিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব। যদি কেউ না রাখেন সেক্ষেত্রে ইন্দোরের মানুষ এর উত্তর দেবে বলে হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। সেই অনুষ্ঠানের দিন ইন্দোরে সমস্ত দোকানপাঠ, মল, রেস্তোঁরায় রাম মন্দিরের রেপ্লিকা রাখার প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন, আমরা সমস্ত মল, রেস্তোঁরা এবং প্রতিষ্ঠানকে রাম মন্দিরের রেপ্লিকা স্থাপনের জন্য অনুরোধ করেছি। তিনি বলেন, যদি ২৫ ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি শপিং মল, রেস্তোরাঁয় সান্তা ক্লজ এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজাতে কারুরু কোনো আপত্তি না থাকে, তাহলে রাম মন্দিরের রেপ্লিকা বসাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এছাড়াও, এই রামময় উৎসবে যদি কেউ কোনো কারণ ছাড়াই অসহযোগিতা দেখায়, তাহলে ইন্দোরের মানুষ তাদেরও জবাব দেবে। বলার অপেক্ষা রাখে না মেয়রের এহেন বার্তা কোনও অনুরোধ নয়, রীতিমতো হুমকি।

পুষ্যমিত্র ভার্গব আরও বলেন, ২২ জানুয়ারি রাম লালার অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ইন্দোরে ১.১১ কোটি প্রদীপ জ্বালানো হবে। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় রামমন্দির প্রাণ-প্রতিষ্ঠা উৎসবের প্রস্তুতি নিয়ে শহরের গণ্যমান্য ব্যক্তিদের একটি বৈঠক করেছেন। এর পরে তিনি বলেন, রাম মন্দিরের উদ্বোধন উদযাপনের অংশ হিসাবে ২২ জানুয়ারি ইন্দোরের প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বলবে। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের বিশেষ প্রস্তুতি চলছে। বাড়ি ঘর থেকে থেকে শুরু করে রাস্তাঘাট সাজানো হচ্ছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...