Monday, June 8, 2026

‘দুষ্টু’ লোকের পর্দা ফাঁস! মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’র নতুন গান

Date:

Share post:

গ্যাংস্টার বনাম পুলিশের লড়াই নিয়ে তৈরি হওয়া ব্রাত্য বসুর (Bratya Basu) নতুন সিনেমা ‘হুব্বা’ (Hubba )নিয়ে বাড়ছে উন্মাদনা! টিজার থেকে ট্রেলার – সবেতেই টানটান উত্তেজনার ঝলক মিলেছে। এবার মুক্তি পেল সিনেমার নতুন গান ‘সব দুষ্টু লোক’। গায়ক শিলাজিতের (Shilajit) কণ্ঠে এই গানটি গতকাল থেকেই বেশ ট্রেন্ডিং। গানের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে সিনেমা এবং গানের বিভিন্ন অংশ তৈরির নেপথ্যের গল্প উঠে এসেছে।

‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ (Friends Communication) প্রযোজিত নাট্যকার, অভিনেতা, রাজনীতিবিদ ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত ‘হুব্বা’ (Hubba) সিনেমাতে কুখ্যাত গ্যাংস্টারের রাজত্ব আর অন্ধকার জগতের গল্প বড়পর্দায় আসছে। মুখ্য চরিত্রে মোশারফ করিম (Mosharraf Karim) এবং দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) গানের দৃশ্যায়নেও রেখেছেন ব্রাত্য। কমার্শিয়াল থ্রিলার ঘরানার ‘হুব্বা’র সঙ্গে প্রাসঙ্গিকতা রেখেই একেবারে নিজস্ব স্টাইলে গান গেয়েছেন শিলাজিৎ। ‘ঝিন্টি’ কিংবা ‘জলফড়িং’-এর পর অনেকদিন বাদে এভাবে তাঁর কন্ঠ সিনেমার গানে ব্যবহৃত হতে দেখে উচ্ছ্বসিত গায়কের ফ্যানেরা।

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...