Monday, June 8, 2026

লয়েডকে বিশেষ সম্মান সিএবির

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় আট বছর পর ক্রিকেটের নন্দনকাননে পা রাখলেন বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড। সিএবির কর্তারা বিশ্ব ক্রিকেটের ‍‘বিগ ক্যাট’-কে স্মারক, সোনার ব্রেসলেট, ব্লেজার উপহার দিয়ে বরণ করে নেন।ক্রিকেটের নন্দনকাননে এসে উচ্ছ্বসিত লয়েড।

এদিন টক শোয়ে বক্তব্য রাখেন লয়েড। সেখানে টি-২০ ক্রিকেটকে একহাত নেন লয়েড। তিনি বলেন, ‍‘‍‘আমি টি-২০ ফরম্যাটের বিরোধিতা করছি না। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার অনুরোধ করছি। ক্রিকেট বোর্ডগুলি দুই ম্যাচের সিরিজ না করে তিন বা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করুক। এখনকার উঠতি ক্রিকেটারদের বুঝতে হবে দেশ আগে, ক্লাব নয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ঠিক এই কারণেই ডুবছে। তবে আমার বিশ্বাস, ওরা ফিরবে। আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অর্থকষ্টে ভুগছে। আইসিসি দ্বিচারিতা বন্ধ করে সবাইকে সমান লভ্যাংশ দিক।’’ নিজেকে টেস্ট ম্যাচ ম্যান বলে জানান লয়েড। এই নিয়ে তিনি বলেন, “আমি এখনও টেস্ট ম্যাচ ম্যান। আমার কাছে এটাই সেরা। টেস্ট ম্যাচ হল এগজামিনেশন। আর টি-২০ ক্রিকেট হল এগজিবিশন।’’

এদিকে ইডেনে এসে লয়েড বলেন, এখানে আমার অনেক সুন্দর স্মৃতী রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এখানে আসতে ভালোবাসেন। এখানকার ভালোবাসা অতুলনীয়। আমি এই ভালোবাসা পেয়ে আপ্লুত।

 আরও পড়ুন- প্রথম ইনিংসে ১৮৮ রান বাংলার, উত্তরপ্রদেশের থেকে ৮২ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

 

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...