Saturday, March 28, 2026

মকর সংক্রান্তির প্রাক্কালে সাগরে থিক থিক করছে ভিড়!

Date:

Share post:

১৫ ই জানুয়ারি মকর সংক্রান্তি (Makar Sankranti) উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকেই সাগরে পূণ্য স্নানে ভিড় জমিয়েছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) প্রাঙ্গণে। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রিভার ট্রাফিক গার্ডের (River Traffic Guard) পাশাপাশি বিপর্যয় মোকাবেলা বাহিনী (NDRF) এবং কোস্ট গার্ডের পুলিশ টহল দিচ্ছে। গঙ্গাস্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিতে জমা হচ্ছেন সাধারণ মানুষ। আজ সারাদিন ধরে প্রচুর জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এবং উদ্যোগে গঙ্গাসাগর মেলার প্রসার আরও বেড়েছে। মুখ্যমন্ত্রীর নিজে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে আজ থেকেই সেখানে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এত মানুষের সমাগম সত্ত্বেও সকাল থেকে সুশৃংখলভাবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে স্নানের উপর পুজো দিতে পারছেন ভক্তরা।

বেলা বাড়তেই ভিড় বাড়ছে কলকাতার বাবুঘাটে (Babughat)। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজ্য সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের দিকে লক্ষ্য রাখছে। অনেকেই আজ দুপুর নাগাদ গঙ্গাসাগরের দিকে রওনা দেবেন।

Related articles

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...